মনে কী দ্বিধা রেখে গেলে চলে
সে দিন ভরা সাঁঝে
যেতে যেতে দুয়ার হতে
কী ভেবে ফিরালে মুখখানি
কী কথা ছিল যে মনে মনে
মনে কী দ্বিধা রেখে গেলে চলে
তুমি সে কী হেসে গেলে আঁখিকোণে
আমি বসে বসে ভাবি
নিয়ে কম্পিত হৃদয়খানি
তুমি আছো দূর ভুবনে
মনে কী দ্বিধা রেখে গেলে চলে
আকাশে উড়িছে বকপাঁতি
বেদনা আমার তারি সাথি
আকাশে উড়িছে বকপাঁতি
বারেক তোমায় শুধাবারে চাই
বিদায়কালে কী বলো নাই
বারেক তোমায় শুধাবারে চাই
বিদায়কালে কী বলো নাই
সে কি রয়ে গেল গো
সিক্ত যূথীর গন্ধবেদনে
মনে মনে কী দ্বিধা রেখে গেলে চলে




