আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী
তুমি থাকো সিন্ধু পারে, তুমি থাকো সিন্ধু পারে
ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী
তোমায় দেখেছি শারদ প্রাতে তোমায়
দেখেছি মাধবী রাতে তোমায়
দেখেছি শারদ প্রাতে তোমায়
দেখেছি মাধবী রাতে তোমায়
দেখেছি হৃদি মাঝারে তোমায় দেখেছি
হৃদি মাঝারে ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী
তুমি থাকো সিন্ধু পারে, তুমি থাকো সিন্ধু পারে
ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী
আমি আকাশে পাতিয়া গান
শুনেছি শুনেছি তোমারি গান
আমি তোমারে সপেছি প্রাণ, ওগো বিদেশিনী
আমি আকাশে পাতিয়া গান
শুনেছি শুনেছি তোমারি গান
আমি তোমারে সপেছি প্রাণ, ওগো বিদেশিনী
ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী
ভুবন ভ্রমিয়া শেষে
আমি এসেছি নতুন দেশে
ভুবন ভ্রমিয়া শেষে
আমি এসেছি নতুন দেশে
আমি অতিথি তোমারি দ্বারে, ওগো বিদেশিনী
ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী
ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে, ওগো




