জানি তুমি ফিরে আসিবে আবার, জানি
জানি
তবু মনে মনে প্রবোধ নাহি যে মানি
জানি
জানি তুমি ফিরে আসিবে আবার, জানি
বিদায়লগনে ধরিয়া দুয়ার
তাই তো তোমায় বলি বারবার
"ফিরে এসো ফিরে এসো এসো বন্ধু আমার"
বাষ্পবিভল বাণী
জানি
জানি তুমি ফিরে আসিবে আবার, জানি
যাবার বেলায় কিছু মোরে দিয়ো দিয়ো
গানের সুরেতে তব আশ্বাস প্রিয়
গানের সুরেতে তব আশ্বাস প্রিয়
বনপথে যবে যাবে সে ক্ষণের
হয়তো বা কিছু রবে স্মরণের
তুলি লব সেই তব চরণের
দলিত কুসুমখানি
জানি
জানি তুমি ফিরে আসিবে আবার, জানি





