মন মাঝি তোর সামাল সামাল
ডুবলো তরী ভবনদীর তুফান ভারী
মন মাঝি তোর সামাল সামাল
ডুবলো তরী ভবনদীর তুফান ভারী
তোর হেলে পেলে না জল কী করি বল
তোর হেলে পেলে না জল কী করি বল
কেমনে জমাবি পাড়ি?
মন মাঝি তোর সামাল সামাল
ডুবলো তরী ভবনদীর তুফান ভারী
তোর হেলে ছয়খান দড়ি যাচ্ছে ছিড়ি
ঐ দেখ, পটাস পটাস করি
তোর হেলে ছয়খান দড়ি যাচ্ছে ছিড়ি
ঐ দেখ, পটাস পটাস করি
ডুবলো তোর ভগ্ন তরী, হায় কী করি!
ডুবলো তোর ভগ্ন তরী, হায় কী করি!
কেমনে জমাবি পাড়ি?
মন মাঝি তোর সামাল সামাল
ডুবলো তরী ভবনদীর তুফান ভারী
মাঝি তোর অঙ্গ হেরি, সইতে না'রি
তাই তোরে জিজ্ঞাসা করি
মাঝি তোর অঙ্গ হেরি, সইতে না'রি
তাই তোরে জিজ্ঞাসা করি
বল দেখি, কোন মিস্তিরী শেখায় তোরে
কোন মিস্তিরী শেখায় তোরে
আজগুবি এই মাঝিগিরি
মন মাঝি তোর সামাল সামাল
ডুবলো তরী ভবনদীর তুফান ভারী
মন মাঝি তোর সামাল সামাল
ডুবলো তরী ভবনদীর তুফান ভারী
মন মাঝি তোর সামাল সামাল
ডুবলো তরী ভবনদীর তুফান ভারী





