তোর সাথে সেই স্বপ্ন দেখা
মাঝপথে আজ আমি একা
রাতের আকাশ বড্ড কালো
কোথায় পাবো একটু আলো
বন্ধু তোকে মনে পড়ে
আজও আমার বুকের ঘরে
দিনগুলো সব বদলে গেল
সবকিছু আজ এলোমেলো
তুই বেঁধেছিস নতুন বাসা
মিথ্যে ছিল ভালোবাসা
ভুলতে তোকে পারলাম না রে
বন্দী আমি অন্ধকারে
বন্ধু তোকে মনে পড়ে
আজও আমার বুকের ঘরে
দিনগুলো সব বদলে গেল
সবকিছু আজ এলোমেলো
সব দিয়েছি বুঝার করে
তুই কাঁদালি জনম ভরে
ঘুম আসে না একলা রাতে
কি ছিল দোষ আমার তাতে
বন্ধু তোকে মনে পড়ে
আজও আমার বুকের ঘরে
দিনগুলো সব বদলে গেল
সবকিছু আজ এলোমেলো
সবকিছু আজ এলোমেলো
ভুলতে তোকে পারলাম না রে
বন্ধু তোকে মনে পড়ে

