কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে ঘরের কোণে
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
কিছুদিন মনে মনে
ইশারায় কইবি কথা গোঠে মাঠে
ইশারায় কইবি কথা গোঠে মাঠে
দেখিস যেন কেউ না জানে
কেউ না শোনে, কেউ না বোঝে
কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
শ্যামকে যখন পড়বে মনে
বাইবি কালো মেঘের পানে
শ্যামকে যখন পড়বে মনে
ও তুই চাইবি কালো মেঘের পানে
রান্নাশালে কাঁদবি বসে ভিজে কাঠ দিয়ে উনুনে
কিছুদিন মনে মনে
শ্যাম-সায়রে নাইতে যাবি
গায়ের বসন ভিজবে কেনে?
শ্যাম-সায়রে নাইতে যাবি
ও তোর গায়ের বসন ভিজবে কেনে?
সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে
সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে
তোর গায়ের বসন ভিজবে কেনে?
কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে ঘরের কোণে
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে



