কতদিন বৃষ্টি পড়েনি
কতদিন এই ঊষরতা
কতদিন ইছামতি তোমার ব্যাকুলতা
কতদিন ইছামতি তোমার ব্যাকুলতা
বড়ো টিপ আর জুঁই ফুলে সেজে
কতদিন আসোনি কবিতা
কতদিন ইছামতি তোমার ব্যাকুলতা
কতদিন ইছামতি তোমার ব্যাকুলতা
থিতু হয় পলিমাটির স্তর
কতদিন এই স্থবিরতা
কতদিন ইছামতি তোমার ব্যাকুলতা
কতদিন ইছামতি তোমার ব্যাকুলতা
মাঝি তার নাও নিয়ে ফিরে গেছে
কতদিন এই অনাব্যতা
কতদিন ইছামতি তোমার ব্যাকুলতা
কতদিন ইছামতি তোমার ব্যাকুলতা
স্বপ্নের প্রান্তরে মরুঝড়
বয়ে যাও তুমি অব্যয়-অজর
স্বপ্নের প্রান্তরে মরুঝড়
বয়ে যাও তুমি অব্যয়-অজর
স্বপ্নের প্রান্তরে মরুঝড়
বয়ে যাও তুমি অব্যয়-অজর
স্বপ্নের প্রান্তরে মরুঝড়
বয়ে যাও তুমি অব্যয়-অজর





