তোমার পাশের দেশ
তোমার পাশের বাড়ি
তোমার কথার রেশ
তোমার পাশের গাড়ি
তোমার পাশের দেশ
তোমার পাশের বাড়ি
তোমার কথার রেশ
তোমার পাশের গাড়ি
সবই তো গল্পের বই
হাজার রঙের সুর
চাঁদ থেকে রোদ্দুর
মলাটের নাম ধরে ডাকে
ও সবই তো গল্পের বই
হাজার রঙের সুর
চাঁদ থেকে রোদ্দুর
মলাটের নাম ধরে ডাকে
তুমি তো ফিরে পেলে তাকে
আমি পেলাম কই
সবই তো গল্পের বই
তোমার পাশের দেশ
তোমার পাশের বাড়ি
তোমার কথার রেশ
তোমার পাশের গাড়ি
পুতুল নাচের মতো
সারা গায়ে সুতো যত
আমি তো আসলে কেউ নই
পুতুল নাচের মতো
সারা গায়ে সুতো যত
আমি তো আসলে কেউ নই
মাঝির বসানো এক ছই
কখনো তোমার পাশে
মেঘলা আষাঢ় মাসে
কখনো একলা সরু গলি
ভোরের আজানে চোখ খুলি
বাতাসে সে হরি বোল কই?
আমি কি তোমার কেউ হই?
আমি কি তোমার কেউ হই?
আমি কি তোমার কেউ হই?
আমি কি তোমার কেউ হই?
তুমিও তো গল্পের বই
তুমিও তো গল্পের বই
তোমার পাশের দেশ
তোমার পাশের বাড়ি
তোমার কথার রেশ
তোমার পাশের গাড়ি





