আকাশ জুড়ে কি সুন্দর তারা
হীরের অলংকারে রুপোলী রূপসী
চাঁদের আলোয় মৃদু ঠান্ডা হাওয়া
গাছের ছায়ায় গভীর মায়া
এই সবই তো সুন্দর
এ জীবনের আনন্দ
তার থেকেও সুন্দর আমার মা
আকাশ জুড়ে কি সুন্দর তারা
হীরের অলংকারে রুপোলী রূপসী
মাগো, মা, ও মা
এই পৃথিবীর এত আলো
এত যে সুন্দর
জীবনের স্পন্দনে এত আনন্দ
জেনেছি সে তো শুধু তোমারই জন্যে
ওগো মা
চাঁদের আলোয় মৃদু ঠান্ডা হাওয়া
গাছের ছায়ায় গভীর মায়া
মাগো, মা, ও মা
এই পৃথিবীর এত আলো
এত যে সুন্দর
জীবনের স্পন্দনে এত আনন্দ
জেনেছি সে তো শুধু তোমারই জন্যে
ওগো মা
সাগরের নীলে প্রশান্তির ছোঁয়া
এলোমেলো ঢেউয়ে দামাল হাওয়া
গাঙচিলের ঘরে ফেরার ডাকে
সূর্য ডোবে সাগরের বুকে
এই সবই তো সুন্দর
এ জীবনের আনন্দ
তার থেকেও সুন্দর আমার মা




