কতদিন দেখা হয় না
সেই প্রিয় মুখ
কতদিন শোনা হয় না
সেই প্রিয় সুর
নকশিকাঁথা গুলো আজও
খুঁজে তোমার স্পর্শ
জানালাতে ফুলগুলো
একা হয়ে কাঁদে এখন
মা, ও, মা কোথায় আছো কেমন?
মা, ও, মা মনে পরে ভীষণ
ঘুম চোখে যখন তাকিয়ে দেখি
তুমি নেই পাশে
হলো না দেখা সেই স্বপ্নটা
তোমার কথা ভেবে
পৃথিবীর সব মায়া ছাড়িয়ে
চাইছি তোমায় আবার ফিরে
লুকিয়ে রেখেছো বিধাতা
কোন সে তারার মাঝে?
মা, ও, মা কোথায় আছো কেমন?
মা, ও, মা মনে পরে ভীষণ
কতদিন দেখা হয় না
সেই প্রিয় মুখ
কতদিন শোনা হয় না
সেই প্রিয় সুর
নকশিকাঁথা গুলো আজও
খুঁজে তোমার স্পর্শ
জানালাতে ফুলগুলো
একা হয়ে কাঁদে এখন
মা (মা), ও, মা (ও, মা) কোথায় আছো কেমন?
(কোথায় আছো কেমন?)
মা (মা), ও, মা (ও, মা) মনে পরে ভীষণ
মা, ও, মা কোথায় আছো কেমন?

