দেখ মন, কাশবন দুলছে যে সারি
কবে ঢাক দেবে ডাক, দিন গুনছি যে তারই
দেখ মন, কাশবন দুলছে যে সারি
কবে ঢাক দেবে ডাক, দিন গুনছি যে তারই
শিউলিমাখা গল্প, আগমনীর সুর
কুমারটুলির গন্ধ ছড়ালো
বলো বলো দুগ্গা এলো
বলো বলো দুগ্গা এলো
বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো
বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো
রাতভর তোড়জোড়, কত উৎসবে মাখা
টই-টই, হৈ-চৈ, সব ঠিক করে রাখা
রাতভর তোড়জোড়, কত উৎসবে মাখা
টই-টই, হৈ-চৈ, সব ঠিক করে রাখা
কর বিষাদে আড়ি, মেতে আড্ডায় ভরপুর
বোধনের রং প্রাণে ছড়ালো
বলো বলো দুগ্গা এলো
বলো বলো দুগ্গা এলো
বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো
বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো
চারদিন planning, আজ ফুর্তিতে ঠাসা
বৈঠক থেকে রাগ, সব হুল্লোড়ে ভাসা
চারদিন planning, আজ ফুর্তিতে ঠাসা
বৈঠক থেকে রাগ, সব হুল্লোড়ে ভাসা
ধুনুচির ছন্দে সে যে হৃদয়ের তাল
হবে ষষ্ঠীতেই শুরু চলো
বলো বলো দুগ্গা এলো
বলো বলো দুগ্গা এলো
বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো
বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো





