স্বপ্ন রানী, ঘুম ঘুম মালা নিয়ে
রাতজাগা পাখি হয়ে এসো
স্বপ্ন রানী, ঘুম ঘুম মালা নিয়ে
রাতজাগা পাখি হয়ে এসো
রাধা সাজিয়ে রাখবো এ মন্দিরে
পূজা দেবার ছলে শুধু দেখবো
ঘুম জড়িয়ে যদি আঁখি নিভে যায়
বৃষ্টিঝরা চোখ দিও আমায়
শুধু দেখবো, দেখবো তোমায়
কথা দিলাম, শুধু দেখবো, দেখবো তোমায়
রঙধনু থেকে মেহেদি পড়ে
মেঘেদের দেশে নাইয়ে যাও
নীলিমা রঙে কাজল এঁকে
তারাদের দিয়ে আঁচল সাজাও
রঙধনু থেকে মেহেদি পড়ে
মেঘেদের দেশে নাইয়ে যাও
নীলিমা রঙে কাজল এঁকে
তারাদের দিয়ে আঁচল সাজাও
ঘুম জড়িয়ে যদি আঁখি নিভে যায়
বৃষ্টিঝরা চোখ দিও আমায়
শুধু দেখবো, দেখবো তোমায়
স্বপ্ন আকাশ ছেড়ে ফিরে এসো তুমি
চাঁদের হাসি ঠোঁট রাঙিয়ে
সূর্যের টিপ কপালে দিও
মুঠো ভরা হাতে স্বপ্ন নিয়ে
স্বপ্ন আকাশ ছেড়ে ফিরে এসো তুমি
চাঁদের হাসি ঠোঁট রাঙিয়ে
সূর্যের টিপ কপালে দিও
মুঠো ভরা হাতে স্বপ্ন নিয়ে
ঘুম জড়িয়ে যদি আঁখি নিভে যায়
বৃষ্টিঝরা চোখ দিও আমায়
স্বপ্ন রানী, ঘুম ঘুম মালা নিয়ে
রাতজাগা পাখি হয়ে এসো
রাধা সাজিয়ে রাখবো এ মন্দিরে
পূজা দেবার ছলে শুধু দেখবো
ঘুম জড়িয়ে যদি আঁখি নিভে যায়
বৃষ্টিঝরা চোখ দিও আমায়
শুধু দেখবো, দেখবো তোমায়
কথা দিলাম, শুধু দেখবো, দেখবো তোমায়
শুধু দেখবো, দেখবো তোমায়
কথা দিলাম, শুধু দেখবো, দেখবো তোমায়


