দীপ নিবে গেছে মম নিশীথসমীরে
দীপ নিবে গেছে মম
ধীরে ধীরে এসে তুমি যেয়ো না গো ফিরে
দীপ নিবে গেছে মম নিশীথসমীরে
দীপ নিবে গেছে মম
এ পথে যখন যাবে আঁধারে চিনিতে পাবে
রজনীগন্ধার গন্ধ ভরেছে মন্দিরে
ধীরে ধীরে এসে তুমি যেয়ো না গো ফিরে
দীপ নিবে গেছে মম নিশীথসমীরে
দীপ নিবে গেছে মম
আমারে পড়িবে মনে কখন সে লাগি
প্রহরে প্রহরে আমি গান গেয়ে জাগি
আমারে পড়িবে মনে কখন সে লাগি
প্রহরে প্রহরে আমি গান গেয়ে জাগি
ভয় পাছে শেষ রাতে ঘুম আসে আঁখিপাতে
ক্লান্ত কণ্ঠে মোর সুর ফুরায় যদি রে
ধীরে ধীরে এসে তুমি যেয়ো না গো ফিরে
দীপ নিবে গেছে মম নিশীথসমীরে
দীপ নিবে গেছে মম



