ওগো নদী, আপন বেগে পাগল-পারা
আমি স্তব্ধ চাঁপার তরু
গন্ধভরে তন্দ্রাহারা
ওগো নদী, আপন বেগে পাগল-পারা
আমি সদা অচল থাকি
গভীর চলা গোপন রাখি
আমি সদা অচল থাকি
গভীর চলা গোপন রাখি
আমার চলা নবীন পাতায়
আমার চলা ফুলের ধারা
ওগো নদী, আপন বেগে পাগল-পারা
ওগো নদী, চলার বেগে পাগল-পারা
পথে পথে বাহির হয়ে আপন-হারা
ওগো নদী, চলার বেগে পাগল-পারা
পথে পথে বাহির হয়ে আপন-হারা
আমার চলা যায় না বলা-
আলোর পানে প্রাণের চলা
আমার চলা যায় না বলা-
আলোর পানে প্রাণের চলা
আকাশ বোঝে আনন্দ তার
বোঝে নিশার নীরব তারা
ওগো নদী, আপন বেগে পাগল-পারা
আমি স্তব্ধ চাঁপার তরু
গন্ধভরে, তন্দ্রাহারা
ওগো নদী, আপন বেগে পাগল-পারা



