আঁধারে কখন এসে
জ্বালবে প্রদীপ তুমি?
পথের খোঁজে পথের মাঝেই
হারিয়ে গেছি আমি
হারিয়ে গেছি আমি
আঁধারে কখন এসে
জ্বালবে প্রদীপ তুমি?
আঁধারে কখন এসে
জ্বালবে প্রদীপ তুমি?
পথের খোঁজে পথের মাঝেই
হারিয়ে গেছি আমি
ও, হারিয়ে গেছি আমি
আঁধারে কখন এসে
চোখের গঙ্গাজলে ধোয়া
আমার এ মন
চোখের গঙ্গাজলে ধোয়া
আমার এ মন
অভিশাপের শিকল দিয়ে
বাঁধা এ জীবন
তোমার আসার আশায় আমার
কাটে দিনযামী
ও, কাটে দিনযামী
আঁধারে কখন এসে
শুকনো ঝরা ফুলের মতো
ধুলায় মিশে গেছি
ও, শুকনো ঝরা ফুলের মতো
ধুলায় মিশে গেছি
পূজার থালায় তুলে নেবে
তাই তো বসে আছি
তোমার ছোঁয়ার পরশমণি
সোনার চেয়ে দামী
ও, সোনার চেয়ে দামী
আঁধারে কখন এসে
জ্বালবে প্রদীপ তুমি?
পথের খোঁজে পথের মাঝেই
হারিয়ে গেছি আমি
ও, হারিয়ে গেছি আমি
আঁধারে কখন এসে





