কবে হবে ভোর, কাটবে নিশা
কবে আবার বুক বাঁধবো আশায়
চলো সবে গড়ে তুলি জনচেতনা
প্রকৃতিকে অবহেলা করবো না
কখনো এ শপথ ভাঙবো না
কবে হবে ভোর, কাটবে নিশা
হাতে হাত ধরে গেয়ে একতারই গান
চলতে হবে পথে ভুলে যত অপমান
হাতে হাত ধরে গেয়ে একতারই গান
চলতে হবে পথে ভুলে যত অপমান
মুছে দিতে হবে আজ যত যাতনা
প্রকৃতিকে অবহেলা করবো না
কখনো এ শপথ ভাঙবো না
কবে হবে ভোর, কাটবে নিশা
কেউ ছোট-বড় নয়, সবাই সমান
করতে হবে তাই সবারে সম্মান
কেউ ছোট-বড় নয়, সবাই সমান
করতে হবে তাই সবারে সম্মান
প্রকৃতি ও মানুষে বিভেদ কোরো না
প্রকৃতিকে অবহেলা করবো না
কখনো এ শপথ ভাঙবো না
কবে হবে ভোর, কাটবে নিশা
কবে আবার বুক বাঁধবো আশায়
চলো সবে গড়ে তুলি জনচেতনা
প্রকৃতিকে অবহেলা করবো না
কখনো এ শপথ ভাঙবো না
কবে হবে ভোর, কাটবে নিশা



