একলা একা দেখো না
আজ আমি ভালোই আছি
হয়তো মাঝে মাঝে
কষ্ট লাগে একটুখানি
ধুর থাক, তাতে কী?
আমার বন্ধু আমি, এটাইতো বেশি
মনে যে কষ্ট ছিল
তা ঝেড়ে ফেলে দিয়েছি
পিছুটানকে পিছনেই থাকতে বলেছি
চলে যাই যেখানে মন চায়
এটাইতো সময়
স্বপ্ন গড়ে চলার
আমি আজ হারিয়ে যাই
যেখানে দু'চোখ যায়
আকাশ আছে সাক্ষী
বাতাসও দেবে পাড়ি
দেখিয়ে দেবো, যাবো কত দূরে আমি
ভাবিনি দেখবো কখনও
এভাবে নিজেকে, পা দিয়েছি
Main character-এর গতিতে
Story-টা আমার বড়ো ফাটাফাটি
শুনেনি দুনিয়া আজও
জানিয়ে দেবো আমি
কীভাবে কী করে
এতদূর আমি চলে এলাম?
লোকে বলে আমি নাকি
খুবই lucky ছিলাম
জানে না কেউ বুঝে না
থাক আমিতো জানি
এটাইতো বেশি
আমি আজ হারিয়ে যাই
যেখানে দু'চোখ যায়
আকাশ আছে সাক্ষী
বাতাসও দেবে পাড়ি
দেখিয়ে দেবো, যাবো কত দূরে আমি
সময় ছিল, এমনো একটা আমার
দাঁড়াতে পারিনি সামনে আয়নার
কষ্ট লাগতো দেখতে নিজেকে
ভেঙে পড়েছিলাম আমি এভাবে (এভাবে)
শুনো যেয়ো না পিছে কখোনো
যা গিয়েছে তা যেতে দাও
সামনে এগিয়ে যাও
নিজেকে বলো, "এটাইতো সময় আমার"
আমি আজ হারিয়ে যাই
যেখানে দু'চোখ যায় (দু'চোখ যায়!)
আকাশ আছে সাক্ষী
বাতাসও দেবে পাড়ি
দেখিয়ে দেবো, যাবো (দেখিয়ে) দূরে (দেবো) আমি





