নীল আকাশে একা উড়ে যাই
তোমার ছকে বাঁধা স্মৃতিগুলো
একা সে দুপুর, মেঘের শহর পেয়ে
ছুটে হারায় তোমার কৈশোর
মেঘের পরে মেঘের সময়
গেছে সরে আঁধারে শহর
আর একাএকা আছে মিশে
তোমার কৈশোর
তোমার ভয়ের বারণ ভেঙে কোথায়
হারায় স্বপ্নগুলো রঙ্গের ঊর্ধ্বতায়
নেমে আসা অন্ধকারে
ভেসে আসে তোমার কৈশোর
তোমার ঘুরে অঢেল শহর
ভেসে উড়ে যায় স্মৃতির রুদ্ধযোগ
তোমার ক্লান্ত সময়গুলো আজও ছকে বাঁধা
ফ্যাকাশে রোদে পরে থাকে আজও স্মৃতিসব
তোমার ভয়ের বারণ ভেঙে কোথায়
হারায় স্বপ্নগুলো রঙ্গের ঊর্ধ্বতায়
অন্ধ করে শেষে থেমেছে স্মৃতি শহর
থমকে গেছে তোমার কৈশোর
কেন হারায়
কেন হারায়
মেঘের পরে মেঘের সময়
গেছে সরে আঁধারে শহর
আবার একা একা আছে মিশে
তোমার কৈশোর
তোমার ভয়ের বারণ ভেঙে কোথায়
হারায় স্বপ্নগুলো রোদের ঊর্ধ্বতায়

