আমার না বলা বাণীর
ঘন যামিনীর মাঝে
আমার না বলা বাণীর
তোমার ভাবনা তারার মতন রাজে
আমার না বলা বাণীর
নিভৃত মনের বনের ছায়া
নিভৃত মনের বনের ছায়াটি ঘিরে
না দেখা ফুলের গোপন গন্ধ ফিরে
ফিরে, ফিরে
নিভৃত মনের বনের ছায়া
নিভৃত মনের বনের ছায়াটি ঘিরে
না দেখা ফুলের গোপন গন্ধ ফিরে
ফিরে, ফিরে
লুকায় বেদনা অঝরা অশ্রুনীরে
আমার লুকায় বেদনা
অশ্রুত বাঁশি হৃদয়গহনে বাজে
বাজে, বাজে
আমার না বলা বাণীর
ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান
তোমায় আমার গান
ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান
তোমায় আমার গান
পরানের সাজে সাজাই খেলার ফুলে
জানি না কখন নিজে বেছে লও তুলে, লও তুলে
পরানের সাজে সাজাই খেলার ফুলে
জানি না কখন নিজে বেছে লও তুলে, লও তুলে
অলখ আলোকে নীরবে দুয়ার খুলে
তুমি অলখ আলোকে
প্রাণের পরশ দিয়ে যাও মোর কাজে
দিয়ে যাও, দিয়ে যাও, দিয়ে যাও মোর কাজে
আমার না বলা বাণীর
ঘন যামিনীর মাঝে
আমার না বলা বাণীর
তোমার ভাবনা তারার মতন রাজে
আমার না বলা বাণীর





