আজ হৃদয়ে ভালোবেসে, বেসে, বেসে
লিখে দিলে নাম তুমি এসে, এসে, এসে
আজ হৃদয়ে ভালোবেসে
লিখে দিলে নাম তুমি এসে
যেন সাগরে নদী মেশে
ভরে দিলে মন তুমি এসে
শেষ না হয় আবেশ, মন সেই তো চায়
নিশিদিন স্বপ্ন মন দেখে শুধুই যায়
শেষ না হয় আবেশ, মন সেই তো চায়
নিশিদিন স্বপ্ন মন দেখে শুধুই যায়
নয়ন চায় যারে পায় তারে এ আঁধারে
শোনো জীবনে বঁধুর বেশে
লিখে দিলে নাম তুমি এসে
যেন সাগরে নদী মেশে
ভরে দিলে মন তুমি এসে
কত যে আলো ভরা সুদূর গগনে
আজ এলে কাছে ওগো এ শুভ লগনে
কত যে আলো ভরা সুদূর গগনে
আজ এলে কাছে ওগো এ শুভ লগনে
সুর যে জাগে, অনুরাগে দোলা লাগে
যায় উড়ে মোর এ মন ভেসে
ময়ুরপঙ্খীতে যে দূর দেশে
আজ হৃদয়ে ভালোবেসে
লিখে দিলে নাম তুমি এসে
মিলন পিয়াসে চেয়েছি ও মন যে
সে তো মোর সাধনাতে পেয়েছি ও মন যে
মিলন পিয়াসে চেয়েছি ও মন যে
সে তো মোর সাধনাতে পেয়েছি ও মন যে
আঁখি আঁখি পাতে মধুরাতে থেকো সাথে
ডেকে নাও কাছে তুমি হেসে
মন নাও আরও কাছে আসে
আজ হৃদয়ে ভালোবেসে
লিখে দিলে নাম তুমি এসে





