পথে চলে যেতে যেতে
কোথা কোন খানে
তোমার পরশ আসে
কখন কে জানে, কখন
পথে চলে যেতে যেতে
কী অচেনা কুসুমের গন্ধে
কী গোপন আপন আনন্দে
কী অচেনা কুসুমের গন্ধে
কী গোপন আপন আনন্দে
কোন পথিকের কোন গানে
তোমার পরশ আসে
কখন কে জানে, কখন
পথে চলে যেতে যেতে
সহসা দারুণ দুখতাপে
সকল ভুবন যবে কাঁপে
ভুবন যবে কাঁপে
সহসা দারুণ দুখতাপে
সকল ভুবন যবে কাঁপে
ভুবন যবে কাঁপে
সকল পথের ঘোচে চিহ্ন
সকল বাঁধন যবে ছিন্ন
সকল পথের ঘোচে চিহ্ন
সকল বাঁধন যবে ছিন্ন
মৃত্যু-আঘাত লাগে প্রাণে
তোমার পরশ আসে
কখন কে জানে, কখন
পথে চলে যেতে যেতে
কোথা কোন খানে
তোমার পরশ আসে
কখন কে জানে, কখন
পথে চলে যেতে যেতে





