যাইয়ো না, যাইয়ো না, কন্যা, সাঁঝে ঘাটে একা
আঁধারে ছুপায়ে সে রঙ, যদি দেয় রে দেখা
যাইয়ো না, যাইয়ো না, কন্যা, সাঁঝে ঘাটে একা
আঁধারে ছুপায়ে সে রঙ, যদি দেয় রে দেখা
কাইন্দা মরবি, ওরে, ভালোবাসার চোরে
কাইন্দা মরবি, ওরে, ভালোবাসার চোরে
করবে চুরি, ফিরবি পথে বাউরি হইয়া
যাইয়ো না, যাইয়ো না, কন্যা, সাঁঝে ঘাটে একা
আঁধারে ছুপায়ে সে রঙ, যদি দেয় রে দেখা
দরিয়া হইলো রে মাতাল, ভাসে না রে কোনো নাও
উঠবে মনেতে তুফান, মনতলে সহস্র বাও
দরিয়া হইলো রে মাতাল, ভাসে না রে কোনো নাও
উঠবে মনেতে তুফান, মনতলে সহস্র বাও
ওড়বে তোর আঁচল হাওয়ায়, ভাবিস কী বইসা দাওয়ায়?
ওড়বে তোর আঁচল হাওয়ায়, ভাবিস কী বইসা দাওয়ায়?
দেখবি তুই দু'চোখে আমি কার রে
যাইয়ো না, যাইয়ো না, কন্যা, সাঁঝে ঘাটে একা
আঁধারে ছুপায়ে সে রঙ, যদি দেয় রে দেখা
তোর সকল লজ্জা-শরম ভাসবে ওই নদীর জলে
করবে সে তোরে দাসী ভালোবাসার মায়াবলে
তোর সকল লজ্জা-শরম ভাসবে ওই নদীর জলে
করবে সে তোরে দাসী ভালোবাসার মায়াবলে
ভুলিস না দেইখা হাসি, শুনিস না বিষের বাঁশি
ভুলিস না দেইখা হাসি, শুনিস না বিষের বাঁশি
খুলিস না মনের দুয়ার রে