শিউলি ফুল, শিউলি ফুল
শিউলি ফুল, শিউলি ফুল, কেমন ভুল, এমন ভুল
শিউলি ফুল, শিউলি ফুল
রাতের বায় কোন মায়ায় আনিল হায় বনছায়ায়
রাতের বায় কোন্ মায়ায় আনিল হায় বনছায়ায়
ভোরবেলায় বারে বারেই ফিরিবারে হলি ব্যাকুল
শিউলি ফুল, শিউলি ফুল
কেন রে তুই উন্মনা? নয়নে তোর হিমকণা
কেন রে তুই উন্মনা? নয়নে তোর হিমকণা
কোন ভাষায় চাস বিদায়, গন্ধ তোর কে জানায়
কোন ভাষায় চাস বিদায়, গন্ধ তোর কে জানায়
সঙ্গে হায় পলে পলেই দলে দলে যায় বকুল
শিউলি ফুল, শিউলি ফুল, কেমন ভুল, এমন ভুল
শিউলি ফুল, শিউলি ফুল





