মেঘ কেটে গেছে সকালবেলায়
এসো, এসো, এসো তোমার হাসিমুখে
এসো আমার অলস দিনের খেলায়
মেঘ কেটে গেছে সকালবেলায়
স্বপ্ন যত জমেছিল আশা-নিরাশায়
স্বপ্ন যত জমেছিল আশা-নিরাশায়
তরুণ প্রাণের বিফল ভালোবাসায়
দিব অকূল পানে ভাসায়ে ভাঁটার গাঙের ভেলায়
আজি মেঘ কেটে গেছে সকালবেলায়
দুঃখসুখের বাঁধন তারি গ্রন্থি দিব খুলে
আজি ক্ষণেক তরে মোরা রব আপন ভুলে
যে গান হয় নি গাওয়া
যে দান হয় নি পাওয়া
যে গান হয় নি গাওয়া
যে দান হয় নি পাওয়া
আজি পূরব হাওয়ায় তারি পরিতাপ
উড়াব অবহেলায়
মেঘ কেটে গেছে সকালবেলায়



