আজি বিজন ঘরে নিশীথ রাতে
আসবে যদি শূন্য হাতে
আমি তাইতে কি ভয় মানি জানি
জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি
আজি বিজন ঘরে
চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে
কোনোমতে এখন সময় হলো
তোমার কাছে আপনাকে দিই আনি
জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি
আজি বিজন ঘরে
আঁধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধকরা
তোমার পরশ থাকুক আমার হৃদয়ভরা
জীবনদোলায় দুলে দুলে
আপনারে ছিলেম ভুলে
এখন জীবন মরণ দু'দিক দিয়ে নেবে আমায় টানি
জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি
আজি বিজন ঘরে নিশীথ রাতে
আসবে যদি শূন্য হাতে
আমি তাইতে কি ভয় মানি জানি
জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি
আজি বিজন ঘরে
