বুকের ভেতর জ্বলছে আগুন, কলিজাটা পোড়া
পাগল হইয়া গান গাই, লোকে ডাকে জ্যান্ত-মরা
তোমার বাড়ির সামনে যেন হয় আমার কবর
স্বপ্নের মাঝে আর আইসো না, নিয়ো না খবর
গিটার এখন সঙ্গী আমার, সঙ্গী গানের সুর
সুরে সুরে তোমায় খুঁজি, তুমি বহুদূর
গিটার এখন সঙ্গী আমার, সঙ্গী গানের সুর
সুরে সুরে তোমায় খুঁজি, তুমি বহুদূর
তোমায় নিয়ে স্বপ্নগুলো হয় না দেখা আর
তুমি বন্ধু কার আদরে সুখেতে ছারখার?
তোমায় নিয়ে স্বপ্নগুলো হয় না দেখা আর
তুমি বন্ধু কার আদরে সুখেতে ছারখার?
তোমায় নিয়ে লেখা গান গাই না আমি আর
আমার গানের সুরে তোমায় খুঁজি বারে বার
গিটার এখন সঙ্গী আমার, সঙ্গী গানের সুর
সুরে সুরে তোমায় খুঁজি, তুমি বহুদূর
গিটার এখন সঙ্গী আমার, সঙ্গী গানের সুর
সুরে সুরে তোমায় খুঁজি, তুমি বহুদূর
চোখ বুজিলে দেখি তোমায়, চোখ মেলিলে নাই
মনের মানুষ থাকে মনে, থাকে কলিজায়
চোখ বুজিলে দেখি তোমায়, চোখ মেলিলে নাই
মনের মানুষ থাকে মনে, থাকে কলিজায়
তোমায় নিয়ে লেখা গান গাই না আমি আর
আমার গানের সুরে তোমায় খুঁজি বারে বার
গিটার এখন সঙ্গী আমার, সঙ্গী গানের সুর
সুরে সুরে তোমায় খুঁজি, তুমি বহুদূর
গিটার এখন সঙ্গী আমার, সঙ্গী গানের সুর
সুরে সুরে তোমায় খুঁজি, তুমি বহুদূর





